কনডেম সেলে জামায়াত নেতা কামারুজ্জামান

 
Print This
 

নিউজমিডিয়াবিডি.কম, ঢাকা, ৯ মে : ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড রায়ের পর জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে।

জামায়াতের এই শীর্ষ নেতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের যে কনডেম সেলে রাখা হয়েছিল, সেখানে রাখা হয়েছে। বৃহস্পতিবার রায়ের পর ট্রাইব্যুনাল থেকে তাকে সেখানে নিয়ে রাখা হয়।

জেল পরিদর্শক মো. ফরমান আলী বলেছেন, ‘২০১০ সালে গ্রেপ্তারের পর থেকে কামারুজ্জামান এতদিন ডিভিশন-১ মর্যাদার যে সুযোগ-সুবিধা ভোগ করতেন, তা আদালতের রায় এবং মৃত্যুদণ্ডের আদেশনামা আসার পরপরই বাতিল করা হয়েছে।’

৯ এপ্রিল থেকে শুরু করে আগামী এক মাসের মধ্যে কামারুজ্জামান তার রায়ের বিরদ্ধে আপিল করতে পারবেন বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে ফরমান আলী বলেন, ‘কেন্দ্রীয় কারাগারে ৮টি কনডেম সেল রয়েছে। এর মধ্যে যে সেলগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ খুনিকে রাখা হয়েছিল, তার একটিতে কামারুজ্জামানকে রাখা হয়েছে।’
২০১০ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই পাঁচ খুনিকে ফাঁসি দেয়ার পর থেকে এ সেলগুলো খালি ছিল।
ফরমান বলেন, ‘২৮ ফেব্রুয়ারি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদীকেও মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর থেকে এই সেলগুলোর একটিতে রাখা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘কামারুজ্জামানকে যে কনডেম সেলে রাখা হয়েছে, তার মাত্র একটি দরজা রয়েছে। ৮-১০ ফুটের এ সেলে একটি মাত্র টিউবওয়েল এবং একটি মাত্র টয়লেট রয়েছে। তাকে সাধারণ বন্দিদের খাবারই দেয়া হবে।’
এই জেল পরিদর্শক জানান, কনডেম সেলে ডিভিশনপ্রাপ্তির কোনো সুযোগ-সুবিধাই আর দেয়া হবে না। এমনকি তাকে মেঝের কার্পেটেই ঘুমাতে হবে।
তাকে দরজার বাইরে থেকে একটি স্ট্যান্ড পাখা দেয়া হবে বলে জানান ফরমান আলী। আরো বলেন, কামারুজ্জজামানকে কনডেম সেলের বন্দিদের নিয়ম কানুন সম্পর্কে অবহিত করানোর জন্য তিনি আজ তার সঙ্গে দেখা করবেন।
রায়ের জন্য কামারুজ্জামানকে বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ৯টা ২৮ মিনিটে আদালতে নেয়া হয়েছিল। আর মৃত্যুদণ্ডের রায়ের পর পুনরায় জেলে ফিরিয়ে আনা হয় বিকেল ৩ টা ৮ মিনিটে।

নিউজমিডিয়াবিডি.কম  / May 9, 2013 11:29 pm
 
 
 

2 Comments

  1. আলি says:

    তোমার ভাই পাপের প্রাচিত্ত করতাছে

  2. আলি says:

    পাপ মোচন হয়ে গেলে সে আবার পবিত্র হয়ে যাবে ইনশাল্লাহ

 
 
 



Hit Counter provided by technology reviews