অধিনায়কের পদ ছাড়লেন মুশফিক
নিউজমিডিয়াবিডি.কম, ডেস্ক রিপোর্ট, ৯ মে: জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজে সফরকারীরা ২-১ ব্যবধানে হেরে যাওয়ার পরপরই এই ঘোষণা দেন দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে দ্বিশতক করা মুশফিক।
মুশফিকের আকস্মিক সিদ্ধান্তে উপস্থিত সাংবাদিকরা তো বটেই হতবাক হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র কর্মকর্তারাও।জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মুশফিক। তবে বোর্ড কর্মকর্তাদের প্রত্যাশা মুশফিককে বুঝিয়ে আবারও অধিনায়কের দায়িত্বে ফিরে আনতে পারবেন তারা।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে সমাপ্ত হওয়ার পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আবেগআপ্লুত হয়ে মুশফিক বলেন, ‘দুটি টি-টোয়েন্টি ম্যাচ শেষ হওয়ার পরই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবো।আমার বিশ্বাস, দলকে নেতৃত্ব দিতে পারবো না আমি। নিজে ভালো স্কোর করতে পারেনি। তাই আমার মনে হয়েছে, ওয়ানডে সিরিজে হেরেছি আমরা।’
মুশফিকের এমন সিদ্ধান্তে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘এটা আমাদের কাছে খুবই অবাক লাগছে। মুশফিক পদত্যাগের ঘোষণা দেয়ার কিছুক্ষণ পরই তার সঙ্গে কথা বলেছি আমরা।সে একজন যোগ্য অধিনায়ক। আগামী ১৫ মে দেশে ফিরে আসবে জাতীয় দল। এরপরই মুশফিকের সঙ্গে সরাসরি আলোচনা করবো আমরা।
নিউজমিডিয়াবিডি.কম / May 9, 2013 3:36 pm
2 Comments
Aami mone kori Mushfiq BD onnanno adhinayok er theke bhalo khele ebong joggo.
একটি খবর এত বার আসে কেন