আশুগঞ্জে দু’ নৌকার মুখোমুখি সংঘর্ষ , ২ শিশু নিহত

 
Print This
 

নিউজমিডিয়াবিডি.কম, ব্রাহ্মণবাড়িয়া, ৮ মে : জেলার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীতে দুটি ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে ২ শিশু নিহত এবং অপর ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ২ জন।

বুধবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- উপজেলার চরচারতলা গ্রামের তাছনিয়া আক্তার (৫) ও নিযুম আক্তার (৬)।

লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদ মাস্টার জানান, রাত পৌনে ৮টারদিকে আশুগঞ্জ থেকে একটি বরযাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা মেঘনা নদীর উপর দিয়ে নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইঞ্জিনচালিত পিঁয়াজবাহী নৌকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই শিশু গুরুতর আহত হয়। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার আহত অবস্থায় ৫ যাত্রী সাঁতরিয়ে তীরে আসতে সক্ষম হয়।

তবে দুই যাত্রী নিখোঁজ রয়েছে বলে তিনি জানান।

উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, ঘটনার খবর পেয়েছি এবং ঘটনাস্থলে যাচ্ছি।

নিউজমিডিয়াবিডি.কম  / May 8, 2013 11:17 pm
 
 
 
 
 
 



Hit Counter provided by technology reviews