এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার

 
Print This
 

নিউজমিডিয়াবিডি.কম, ঢাকা, ৭ মে : এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার।

মঙ্গলবার দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম বৃহস্পতিবারে ফল প্রকাশের কথা নিশ্চিত করেছেন।
এই ফলাফলের অপেক্ষায় রয়েছেন সারাদেশের ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী। যদিও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা দুইদিন হরতালের কারণে ফল প্রকাশ নিয়ে উদ্বিগ্ন ছিলেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী  জানান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন। বৃহস্পতিবার দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী।
প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী কয়েকটি স্কুলের পরীক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন। ফল প্রকাশের দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর সরকারি গার্লস স্কুল ও নুরজাহান আলিয়া মাদ্রাসার পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজমিডিয়াবিডি.কম  / May 7, 2013 6:12 pm
 
 
 
 
 
 



Hit Counter provided by technology reviews