তুরাগে পিকাপ ভ্যানের চাপায় শিশু নিহত

 
Print This
 

স্টাফ রিপোর্টার, নিউজমিডিয়াবিডি.কম, ০৭ মে : রাজধানী তুরাগের ধউর এলাকায় মঙ্গলবার সকালে একটি পিকাপ ভ্যানের নিচে চাপা পড়ে ৩ বছরের শিশু নিহত হয়েছে। নিহতের নাম শেখ মাঈন উদ্দিন। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ওই পিকাপ ভ্যানের চালক মো: খোকন (২৫) কে গাড়ি সহ আটক করেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন চানান, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে তুরাগের ধউর এলাকার বাসিন্দা শেখ আবুল কালামের ৩ বছরের শিশু পুত্র শেখ মাঈন উদ্দিন প্রতিদিনের ন্যায় বাসার সামনের রাস্তায় সাইকেল নিয়ে খেলা করছিল। এসময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকাপভ্যান তাকে চাপা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন গুরুতর আহত শিশু শেখ মাঈন উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পথে সে মারা যায়। তুরাগ থানার এসআই আশরাফুল আলম নিউজমিডিয়াবিডি.কমকে জানান, পিকাপ ভ্যান চালক মো: খোকন ( ২৫)কে গাড়িসহ আটক করেছে। তার পিতার নাম মো: সেকান্দার। গ্রামের বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার ছোটতলি গ্রামে। বর্তমানে খোকন ঢাকার বাংলামোটর এলাকায় বসবাস করেন। পুলিশ নিহতের লাশ  উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় আপোষ মিমাংসার চেষ্টা চলছে।

নিউজমিডিয়াবিডি.কম  / May 7, 2013 4:22 pm
 
 
 
 
 
 



Hit Counter provided by technology reviews