NewsMediaBD.Com

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে বসে কাঁচা তরকারির বাজার
মোহাম্মদ ইউসুফ, নিউজমিডিয়াবিডি.কম, মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি, ২১ মে :

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়াহাট পৌরসদরের ঢাকা-চট্টগ্রাম রেল পথের ওপরে এবং দু’পাশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বসেছে কাঁচা তরকারির বাজার। ফলে যেকোন মূহুর্তে বড় ধরণের দূর্ঘটনার আশংকা করা হচ্ছে।

সূত্র মতে, বারইয়াহাট পৌরসভা কর্তৃপক্ষের নির্দেশক্রমে দেড় বছর আগে ভেতরের স্থায়ী কাঁচা তরকারির বাজারে শেড নির্মাণের উদ্যোগ নেয়া হয়। তখন ব্যবসায়ীরা অস্থায়ীভাবে রেল লাইনের পাশে ও বিভিন্ন স্থানে ব্যবসা অব্যাহত রাখেন। ভবনের কাজ সম্পন্ন হলে ব্যবসায়ীদের পূর্বের ভবনে নিয়ে আসা হয়। কিন্ত কিছু কিছু অসাধু ব্যবসায়ী মূল বাজারে শেড পেয়েও রেল লাইনের পাশের দোকান ছাড়েনি। ফলে এক দুই করে দিন দিন বেড়েই চলছে রেল লাইনের ওপর কাঁচা বাজার।

খোঁজ নিয়ে জানা গেছে, গেইটম্যান ও কিছু অসাধু লোক প্রতিদিন নিয়মিত কাঁচা তরকারির ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে।

স্থানীয়রা জানান, কাঁচা বাজারের কারণে স্কুল কলেজের পড়ুয়া শিক্ষার্থীরা অনায়াসে চলাফেরা করতে পারে না। তাছাড়া বাজারের পরেই রয়েছে রেল স্টেশন। এতে করে যেকোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে বারইয়াহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্ল্যাহ জানান, এ ব্যাপারে সমাধানের জন্য সহসা উদ্যোগ নেওয়া হবে। পৌরসভা ও বাজার কমিটির সমন্বয়ে ব্যবস্থা নেয়া হবে।

বারইয়াহাট পৌরসভার মেয়র তাহের ভূঞাঁ জানান, আমরা কয়েকবার নোটিশ দিয়েছি। অনিয়মকারীদের বিরূদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গেইটম্যান হারুণ উর রশিদ জানান, রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কয়েকবার ওদেরকে (ব্যবসায়ীদের) উঠে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। চাঁদা আদায়ের অভিযোগটি তিনি অস্বীকার করেন।

বিএনপি স্থায়ী কমিটির বৈঠক বুধবার
নিউজমিডিয়াবিডি.কম, ঢাকা, ২১ মে : বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।’

এর আগে গত শনিবার রাতে স্থায়ী কমিটির বৈঠক হয়। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই হঠাৎ করে মাঝপথে বৈঠক মুলতবি করা হয়।

মানবতাবিরোধী অপরাধ : সৈয়দ কায়সার কারাগারে
নিউজমিডিয়াবিডি.কম, ঢাকা, ২১ মে : একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারকে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার তাঁর জামিন আবেদনের ওপর শুনানি হবে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মঙ্গলবার বিকেল চারটার দিকে কায়সারকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালকে জানান, সৈয়দ কায়সার অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়ার পর পুলিশ তাঁকে সরাসরি ট্রাইব্যুনালে হাজির করে।

সৈয়দ কায়সারের আইনজীবী এস এম শাহজাহান জানান, আসামি কায়সার গুরুতর অসুস্থ। তাঁর জামিনের জন্য আবেদন করা হয়েছে।

পরে ট্রাইব্যুনাল জামিন আবেদনের শুনানির জন্য বুধবার দিন ধার্য করে সৈয়দ কায়সারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১৫ মে রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালে সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়ে বলেছিলেন, একাত্তরে কায়সার ‘কায়সার বাহিনী’ নামে একটি দল গঠন করেন। তিনি শান্তি কমিটির নেতা ছিলেন। তিনি ও তাঁর দল মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি দখলদার বাহিনীকে মুক্তিযুদ্ধবিরোধী কাজে সহায়তা করে। তিনি হবিগঞ্জ, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, বৃহত্তর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গণহত্যা, হত্যা, লোকজনকে ধর্মান্তর করাসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ করেছেন।

যুবদলের ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
নিউজমিডিয়াবিডি.কম, ঢাকা, ২১ মে : জাতীয়তাবাদী যু্বদল সারা দেশে ৩ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তি, সাধারণ সম্পাদক সাইফুল আলম নীবর এবং ঢাকা উত্তরের যুবদলের সভাপতিসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার দাবিতে তারা এ কর্মসূচি ঘোষণা করে।

যুবদলের নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন মঙ্গলবার বিকেলে কর্মসূচির কথা জানান।

কর্মসূচি হলো-২৪ মে সারা দেশে থানা-উপজেলায় বিক্ষোভ মিছিল, ২৫ মে সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং ২৬ মে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল।

নওগাঁয় এক যুবকের লাশ উদ্ধার
মোঃ লোকমান আলী, নিউজমিডিয়াবিডি.কম, নওগাঁ প্রতিনিধি, ২১ মে : নওগাঁ সদর উপজেলা ধানকুড়ি নামক এলাকা থেকে সকালে এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ঐ যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি ।

সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারমান মোস্তাফিজার রহমান জানান, সকালে গ্রামবাসী ধামকুড়ি গণকবরের পাশে একটি জলাবদ্ধ জমিতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থালে গিয়ে লাশ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, নিহত ঐ যুবককে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

সীমানা জটিলতায় আবারও আটকে গেল ডিসিসি নির্বাচন
নিউজমিডিয়াবিডি.কম, ঢাকা, ২১ মে: সীমানা জটিলতা দূর না হওয়া পর্যন্ত ডিসিসি নির্বাচনে যাবে না নির্বাচন কমিশন (ইসি)। যার কারণে আবারও পিছিয়ে গেল ঢাকার বিভক্ত দু’টি সিটি করপোরেশনের কাঙ্ক্ষিত নির্বাচন। তবে রমজানের পর এ সিটি করপোরেশনগুলোর নির্বাচন হতে পারে। এমনটাই আবাশ দিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

মঙ্গলবার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা দেন।

কমিশনার শাহ নেওয়াজ বলেন, ‘সুলতানগঞ্জকে নিয়ে সীমানা নির্ধারণে যে জটিলতা রয়েছে তা সমাধান না করা পর্যন্ত ডিসিসি নির্বাচনের কথা ভাববে না কমিশন। কারণ তফসিল ঘোষণার পর যেন আইনী জটিলতায় ডিসিসি নির্বাচন বন্ধ হয়ে না যায়।’

তিনি বলেন, ‘তাড়াতাড়ি এ সমস্যা সমাধান হয়ে গেলে সহসায় ডিসিসি নির্বাচন করবো। তবে যদি সমস্যা নিরসনে রমজান সামনে চলে আসে তাহলে রমজানের পরেই এ নির্বাচন করতে হবে।’

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় বলেছে, সুলতানগঞ্জকে বাদ দিয়ে ডিসিসি নির্বাচন করার জন্য। তবে সুলতানগঞ্জকে বাদ দিতে গেলে আইনী জটিলতায় পড়তে পারে, তাতে আইনের ব্যত্যয় গঠবে।

কয়দিনে ঢাকার দু’টি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে জানতে চাইলে কমিশনার বলেন, ‘যেহেতু দুইটি পাশাপাশি তাই এক সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন।’

উল্লেখ্য, সুলতানগঞ্জ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন একটি ইউনিয়ন। ইসি এ ইউনিয়নকে ভোটাধিকার দিতে গেলে দক্ষিণের একটি ওয়ার্ড বাড়িয়ে ৫৭ নম্বর ওয়ার্ড ঘোষণা করতে হবে। যা বেশ সময় সাপেক্ষ ব্যাপার।

স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন ২০০৯ এর ৪(২) ধারায় উল্লেখ আছে, নতুন কোনো এলাকা সিটি করপোরেশনের অর্ন্তভুক্ত হলে সিটি ওয়ার্ড পুনর্বিন্যাস করে তফসিল ঘোষণা করতে হবে।

২০১১ সালের ২৯ ডিসেম্বর ঢাকা সিটি করপোরেশনকে দু’ভাগে ভাগ করে সংসদে বিল পাস হয়। ৯ এপ্রিল বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। মনোনয়নপত্র গ্রহণের কাজও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়েই চলছিল।

কিন্তু স্থানীয় সরকার আইনের ৩টি ধারা বাস্তবায়ন না করা পর্যন্ত ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তর ও দক্ষিণের নির্বাচন তিনমাসের জন্য স্থগিতে গত বছরের ১৬ এপ্রিল প্রথমবার আদেশ দেন হাইকোর্ট বেঞ্চ। এরপর ২৩ জুলাই ও ৮ অক্টোবর দু’দফা এ সময় বাড়ানো হয়। রাজধানীর ১৭ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা সীমানা ও ভোটার তালিকা নিয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনে বিভক্ত দুই ডিসিসি নির্বাচনের বিষয়টি আদালতে গড়ায়।

গাজীপুরের পুবাইলে পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার এক ব্যবসায়ী
মনির হোসেন জীবন, স্টাফ রিপোর্টার, নিউজমিডিয়াবিডি.কম, ২১ মে : গাজীপুরের পুবাইল মীরের বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হলেন ,আন্নী মটরস এন্ড ফুয়েল হাউজের মালিক মোঃ আনোয়ার হোসেন।

জানা যায়, স্থানীয় কামারগাঁও এর মোঃ শহিদুল্যাহ সরকারের ছেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোঃ শাহিন, আনোয়ার হোসেনের দোকান থেকে বাকিতে তেল ক্রয় করে। শাহিনের কাছে বাকি (পাওনা) টাকা চাইলে সে ক্ষিপ্ত হয় এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে আনোয়ার হোসেনকে  হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে মামলা হলেও রহস্যজনক কারনে আসামী ধরছেনা পুলিশ । অথচ দায়ের করা মামলার আসামিরা প্রকাশ্যে বীর দর্পে  নিজ নিজ এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

একটি সূত্র জানায়, গত ২৯ এপ্রিল রাতের বেলায় শাহিনের নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্য তার উপর অতর্কিতে হামলা চালিয়ে ক্যাশ বাক্স থেকে নগদ ১ লক্ষ ৭৭ হাজার ৫শ টাকা লুটপাট করে নিয়ে যায়। এসময় ব্যবসায়ী আনোয়ার হোসেনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সস্ত্রাসীরা তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে এবং যাবার বেলায় তাকে হত্যা করার হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে। বিষয়টি এলাকার গণ্যমান্য লোকজনদের জানিয়ে বিচারের দাবি করলে, সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে আনোয়ারকে যে কোন সময় সুযোগ পেলে তাকে গুলি কিংবা ধারালো অস্ত্র দিয়ে খুন করার হুমকি দেয়। গত ২ মে সন্ধ্যায় পুনরায় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে গাজীপুরের মীরের বাজারে চিহ্নিত সন্ত্রাসী শাহআলম ও মোঃ শাহিন তার সহযোগীদের নিয়ে আনোয়ার হোসেনের উপর ফের অনুরূপ কায়দায় হামলা চালায়। এতে আনোয়ার হোসেন মারাত্বকভাবে জখম হয়। এসময় সন্ত্রাসী আরিফ সরকার আনোয়ার হোসেনের পকেট থেকে নগদ ৩৩ হাজার ৫শ টাকা এবং সন্ত্রাসী সুমন সরকার তার মোবাইল সেট ও মূল্যবান হাত ঘড়ি  নিয়ে যায়। এলাকার লোকজন মুমূর্ষু অবস্থায় আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পরবর্তীতে ঢামেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।  এব্যাপারে  আহত আনোয়ার হোসেনের পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলার আসামিরা হল সন্ত্রাসী শাহআলম সরকার , শাহিন  সরকার, সাইফুল সরকার, আরিফ সরকার, সুমন সরকার, আবুল বাসার ও জিয়াউল। বর্তমানে মামলার আসামিরা  প্রশাসনের সামনে এলাকা ঘুরে বেড়াচ্ছে অনেকটা বীরদর্পে। আর পুলিশ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করছেনা বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও স্থানীয় এলাকাবাসি। সেই সাথে মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা বাদীকে মামলা তুলে নিতে ও হুমকি ধমকি দিচ্ছে। এ ব্যাপারে জীবনে পরিবার পরিজন নিয়ে বেচে থাকার তাগিদে ব্যবসায়ী আনোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যরা সন্ত্রাসী আর অপরাধীদের ভয়ে অনেকটা ভীতসন্ত্রস্ত। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, র‌্যাব ডিজি ও গাজীপুরের পুলিশ সুপারের সুবিচার এবং আইনী সহায়তা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

গণতন্ত্র বিরোধী কোন নিষেধাজ্ঞা মানবে না বিএনপি: দুদু
নিউজমিডিয়াবিডি.কম, ঢাকা, ২১ মে: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, সংবিধান এবং আইন মানলে সভা-সমাবেশ নিষিদ্ধের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, তা গণতন্ত্র বিরোধী। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি তা (মন্ত্রীর বক্তব্য) মানবে না।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অনির্দিষ্টকালের জন্য রাজধানী ঢাকায় সব রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করার কথা গত রোববার গণমাধ্যমে জানান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এরপর রাজনৈতিক অঙ্গণে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়।

পরে রাতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষে তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, কোনো দলের কর্মসূচিতে জানমালের ক্ষতি বা নাশকতার আশঙ্কা থাকলে তাদের সমাবেশের অনুমতি দেবে না সরকার। তবে ‘সাধারণ’ সভা-সমাবেশে সরকারের কোনো আপত্তি নেই।

বিবৃতিতে এও জানানো হয়, এটা কোনো নিষেধাজ্ঞা নয় বরং জনগণের জানমাল রক্ষার্থে পূর্বসতর্কীকরণ ব্যবস্থা।

শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেন, সরকার অঘোষিতভাবে জরুরি অবস্থা জারি করেছে। ইতোমধ্যে অনেক রাজনৈতিক দলের কার্যালয়ে তালা দেয়া হয়েছে। আমাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এখন শুধু তালা মারা বাকি। কোনো নেতাকর্মী স্বাচ্ছন্দে পার্টি অফিসে ঢুকতে কিংবা বেরুতে পারছেন না।

সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের পথে ফিরে আসুন এবং সভা সমাবেশ করার সুযোগ দিন।

দলকে সুসংগঠিত করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের দাবানল ছড়িয়ে দিতে হবে : লন্ডনে তারেক রহমান
নিউজমিডিয়াবিডি.কম, লন্ডন থেকে শাকিল মাহবুব. ২১ মে: বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রয়োজনেই বিএনপি’র জন্ম হয়েছিল। সুতরাং এই জনগণের প্রয়োজনেই দলকে সুসংগঠিত করে বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনের দাবানল ছড়িয়ে দিতে হবে সারা দেশে। নিজেদের অভ্যন্তরীণ সব ভেদাভেদ ভুলে গিয়ে ব্রিটেনে দলকে আরও শক্তিশালী করতে হবে।

সোমবার বাংলাদেশ সময় রাত দেড়টায় পূর্ব লন্ডনের নিউহ্যাম পামট্রি রেস্তোরাঁয় এক সমাবেশের সমাপনী বক্তব্যে তারেক রহমান এ আহবান জানান। সমাবেশে তিনি সরকারের বিরুদ্ধে রাতের অন্ধকারে বাতি নিভিয়ে মানুষ হত্যার অভিযোগ করে প্রশ্ন তোলেন, ৫ মে দিবাগত রাতে শাপলা চত্বরে হেফাজত সমাবেশে র‌্যাব-পুলিশের মানুষ হত্যা কোন গণতন্ত্র? তিনি বলেন, ওই সমাবেশে অগণিত মানুষকে হত্যা করা হয়েছে। বর্তমান সরকারকে এই হত্যাকাণ্ডের দায় নিতে হবে।

তারেক রহমান বলেন, দেশ আজ স্মরণকালের সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে। জনগণ আজ নিরাপত্তাহীন, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতি মূহূর্তে, মত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ করে দিতে বাকশালী কায়দায় সংবাদ মাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে। বর্তমান সরকারের দলীয়করণ, দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে সরব হলেই সাংবাদিকদের ওপর নেমে আসছে হত্যার খড়গ। বর্তমান সরকারের আমলে এই পর্যন্ত প্রায় ২০ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাংবাদিক সাগর-রুনি সরকারের একটি বড় ধরনের দুর্নীতি প্রকাশ করতে যাচ্ছিলেন বলেই তাদের হত্যা করা হয়। সাগর-রুনির হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে সরকারি পৃষ্ঠপোষকতায় এখন চলছে বিভিন্ন নাটক।

তারেক বলেন, ভোটের অধিকার কেড়ে নিতে বর্তমান সরকার তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে । একটি শীর্ষ পত্রিকার কয়েক হাজার পাঠকের ওপর করা জরিপে প্রমাণ হয়েছে দেশের ৯০ ভাগ মানুষ তত্বাবধায়ক সিস্টেম চায়। কিন্তু সরকার জনমতের প্রতি কোন রকম তোয়াক্কা না করেই এক তরফা নির্বাচনের দিকে হাঁটছে বলেই মনে হচ্ছে।

দলের যুক্তরাজ্য শাখার বিভিন্ন আঞ্চলিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ নেতৃস্থানীয় কর্মীদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস।

নিউহ্যাম বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও যুগ্ম সম্পাদক ফেরদৌস আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দসহ প্রায় দেড়শতাধিক নেতা বক্তব্য রাখেন। স্থানীয় নেতাদের আবেগ, অভিযোগ, পরামর্শপূর্ণ এইসব বক্তব্য দীর্ঘক্ষণ ধরে মন দিয়ে শোনেন তারেক রহমান।

সমাপনী বক্তব্যে দেশ ও জাতির বর্তমান দু:সময়ে ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি। তিনি আশা প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় বিএনপি আশা করছে, অচিরেই যুক্তরাজ্য বিএনপি’র এমন একটি কমিটি আপনারা দলকে উপহার দেবেন, যে কমিটিতে নবীন-প্রবীণের সমন্বয়ে ঘটবে, ত্যাগী, দক্ষ ও যোগ্য নেতৃত্বের সমাবেশ। আশা করি আপনারা সবাই সেই রকম একটি কমিটির পক্ষে মত দেবেন।

তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে দলকে তুলে ধরতে যুক্তরাজ্য বিএনপি’র একটি দক্ষ ও যোগ্য নেতৃত্ব সম্পন্ন কমিটি এখন সময়ের দাবি, এবং অচিরেই উপরোক্ত গুণাবলি সম্পন্ন একটি কমিটি আসবে বলে আমি আশাবাদী। তাঁকে দেশে ফিরে দলের হাল ধরার নেতাকর্মীদের আহবানের জবাব দিতে গিয়ে তারেক জানান, তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। বেশি সময় দাঁড়িয়ে কথা বলতে পারেন না, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। নেতাকর্মীরা লন্ডনের বাইরে অন্যান্য শহরেও তাঁকে নিয়ে সমাবেশ করার আগ্রহ দেখালে তারেক বলেন, যুক্তরাজ্য বিএনপি’র নতুন কমিটি গঠিত হওয়ার পর ইনশাল্লাহ ব্রিটেনের অন্যান্য শহরে গিয়েও আমি নেতাকর্মীদের সাথে মিলিত হওয়ার চেষ্টা করবো।

তারেক রহমান প্রায় আধাঘণ্টার মত সময় বক্তব্য রাখেন নেতাকর্মীদের উদ্দেশে। তারেক ছাড়াও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, বাতিলকৃত আহবায়ক কমিটির আহবায়ক এম এ মালেক, যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, এনামুল হক লিটন, সাবেক যুগ্ন সম্পাদক মল্লিক হোসাইন আহমেদ হাসনু, নাসিম চৌধুরী, কয়সর আহমেদ, জমিলুল হক, ফযসল আহমেদ, এম লুৎফুর মোশাহিদ হোসেইন ও এম জাহেদ আলী প্রমুখ।

ফের পিছিয়ে গেল ডিসিসি নির্বাচন : কিশোরগঞ্জ-৪ ও গাজীপুর সিটি নির্বাচনের তফসিল বুধবার
নিউজমিডিয়াবিডি.কম, ঢাকা, ২১ মে : নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন ও সংসদীয় আসনের শূন্য কিশোরগঞ্জ-৪ উপ-নির্বাচনের তফসিল বুধবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা নিয়ে সৃষ্ট জটিলতা দূর না হওয়া পর্যন্ত ঢাকা সিটি করপোরেশন(ডিসিসি) নির্বাচনে যাবে না নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ একথা জানান।

তিনি বলেন, সুলতানগঞ্জ নিয়ে সীমানা নির্ধারণে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা সমাধান না হওয়া পর্যন্ত ডিসিসি নির্বাচনের কথা ভাববে না কমিশন।

তফসিল বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ‘বুধবার সকাল সাড়ে ১০টায় কমিশন সভা বসবে। এখানে আলোচনার পর বিভক্ত ডিসিসি , গাজীপুর সিটি ও শূন্য কিশোরগঞ্জ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) সংসদীয় আসনের তফসিল ঘোষণা হতে পারে।’

ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক বলেছেন, ‘তফসিলের বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে রাজনৈতিক দলের নিবন্ধনসহ গাজীপুর, ঢাকা ও কিশোরগঞ্জ সংসদীয় আসনের নির্বাচন নিয়ে আলোচনা হবে। এগুলো এজেন্ডাভুক্ত আছে।’

কমিশনের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে, বিভক্ত ঢাকা সিটি, নবগঠিত গাজীপুর ও শূন্য সংসদীয় আসনের তফসিলের সম্ভাব্য ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয় ৪ ও ৭ জুলাই। তবে বুধবার তফসিল ঘোষণা হলে ৬ জুলাইও ভোটগ্রহণের সময় নির্ধারণ হতে পারে।

হরতাল কিংবা রাজনৈতিক অস্থিরতার বিষয়টি বিবেচনায় রেখে নির্বাচন কমিশন ৬ জুলাই (শনিবার) ভোট গ্রহণের এ সময় নির্ধারণ করতে পারে। চলমান খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট এ চার সিটির নির্বাচন ১৫ জুন শনিবার ভোট গ্রহণের সময় নির্ধারণ করে কমিশন। আসন্ন এসব নির্বাচনের ক্ষেত্রে এর ব্যত্যয় নাও হতে পারে, এমন আভাস দিয়েছেন একাধিক নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনের তফসিল ঘোষণা সংক্রান্ত এক খসড়াপত্রে দেখা গেছে, সম্ভাব্য ভোট গ্রহণের সময় ৪ জুলাই নির্ধারিত আছে। সেখানে রিটার্নিং অফিসার করা হয়েছে ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. জাহিদ হোসেনকে। আর সহকারী রিটার্নিং অফিসাররা হচ্ছেন- সৈয়দ আমিরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান এবং মো. মোশাররফ হোসেন।

গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ অ্যাডভোকেট শপথ নেয়ায় গত ২৪ এপ্রিল কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনটি শূন্য হয়। ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা অনুযায়ী ২২ জুলাইয়ের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠানের তাগিদ আছে।

কিশোরগঞ্জ-৪ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৭১৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪১ হাজার ১৬৩ এবং নারী ১ লাখ ৩৮ হাজার ৫৫৬ জন।

এ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেটর জ্যেষ্ঠ ছেলে মো. তৌফিক। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে প্রার্থী হিসেবে তৌফিক নির্বাচনী এলাকায় কাজও শুরু করেছেন।

গত ২৯ এপ্রিল চার সিটির পাশাপাশি নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের তফসিল ঘোষণার প্রস্তুতি রেখেও ঘোষণা করতে পারেনি ইসি। আর বিভক্ত ঢাকা সিটির তফসিল ২০১২ সালে ঘোষণা করেও নির্বাচন করতে পারেনি কমিশন। বর্তমানে এ নির্বাচন অনুষ্ঠানের তাগিদ রয়েছে উচ্চমহলের বলে সূত্র নিশ্চিত করেছে। এ নির্বাচনে কোনো বাধা নেই বলে ইতোমধ্যে জানিয়েছেন হাইকোর্ট। তবে ঢাকা দক্ষিণের সুলতানগঞ্জ ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাস না হওয়ায় কিছুটা জটিলতা এখনও রয়ে গেছে।